শেষ মুহুর্তে স্থগিত দেশের ১ম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর মহাকাশ উৎক্ষেপণ


মিরাজুল ইসলাম জীবনঃ
সম্পন্ন হয়েছিলো সব প্রস্তুতি। শুরু হয়েছিল ক্ষণ গোনা। মহাকাশে ওড়ার অপেক্ষায় ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। 

শেষ মুহূর্তে এসে থেমে গেল। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের শেষ মুহুর্তে স্থগিত করা হয়েছে। 

অনেক অপেক্ষা আর উত্তেজনার মধ্যে কোটি মানুষ অপেক্ষা করছিল ইতিহাসের সাক্ষী হওয়ার। তাদের অপেক্ষা সময় আরেকটু দীর্ঘ হলো।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বঙ্গবন্ধু-১ শুক্রবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের কথা থাকলেও শেষ মুহূর্তে কয়েক সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। কারিগরি জটিলতায়  স্বয়ংক্রিয়ভাবে স্থগিত করা হয়।

ঠিক কী কারণে স্যাটেলাইটটি উৎক্ষেপণ স্থগিত করা হলো তাৎক্ষণিকভাবে কোনো কারণ না জানালেও, কারিগরি জটিলতায় স্যাটেলাইটটি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স।

নতুন সময় ঠিক করা হয়েছে বলে স্পেসএক্সের ওয়েবসাইটের সরাসরি সম্প্রচারে জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের। 

অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে।