প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-লিট ডিগ্রীতে ভূষিত হওয়ায় পাবনায় ছাত্রলীগের আনন্দমিছিল


মিজান তানজিল,পাবনাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সন্মানজনক ডি-লিট ডিগ্রীতে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা ছাত্রলীগ। 

আজ সোমবার (২৮ শে মে) দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারী এডওয়ার্ড কলেজের ডিগ্রী চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে মহুয়া তলায় এসে শেষ হয়। 

এসময় সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এডওয়ার্ড কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার, বুলবুল কলেজ শাখার সভাপতি শামসুদ্দিন জুন্নুন, পাবনা মেডিকেল কলেজ শাখার সভাপতি মাহফুজ নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।