ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব- ১২।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ফান্টু আলী(৩৫)।  সে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকার মৃত ওয়াছের আলীর ছেলে।

আজ রবিবার ১৩ই মে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২ এর কমান্ডার রুহুল আমীনের নেতৃত্বে  ঈশ্বরদী আইকে রোডের ওয়াপদা গেট সংলগ্ন মেসার্স রাবেয়া বশরী এন্টারপ্রাইজ নামের একটি অটোরিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে ১টি রিভালবার, দুই রাউন্ড গুলি ও একটি চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় ফান্টুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।