মিজান তানজিল,পাবনাঃ
পাবনায় বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ৮ই মে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট পাবনা ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট অফিসের সামনে থেকে এক বর্নাঢ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনকরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ রেড ক্রিসেন্ট পাবনা ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ অংশ গ্রহন করেন। পরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। |
আলোচনা সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট পাবনা ইউনিটের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রসাশক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট পাবনা ইউনিটের ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী বিশ্বাস, সেক্রেটারী আব্দুল হামিদ মাষ্টার, সদস্য আব্দুল মতিন খান, শাহজাহান মামুন, আনিসুজ্জামান দোলন প্রমুখ।
