বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মহাকাশ যুগে - এমপি প্রিন্স


পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মহাকাশ যুগে পদার্পন করেছে। বাংলাদেশ এখন স্যাটেলাইট ক্লাবের সদস্য। 

তিনি আরো বলেন, সকল বাধা উপেক্ষা করে বাংলাদেশ আজ অনেক উচ্চতায় পৌঁছে গেছে। টেশসই উন্নয়ন, পরমানু বিদুৎ কেন্দ্র স্থাপন, পদ্মা সেতু, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপন, অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গাদের সহযোগীতায় মধ্যদিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ উন্নত দেশের পথে। 

এসময় তিনি আরো বলেন, যারা শেখ হাসিনার এসব উন্নয়ন চোখে দেখে না তারা জন বিচ্ছিন্ন। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

গতকাল বুধবার ১৬ ই মে দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে ব্রীজ, রাস্তা, কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে ভবানী মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃরইস উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা সরদার মিঠু আহমেদ, সোহেল হাসান শাহীন, আবু সাইদ খান, শেখ রাসেল আলী মাসুদ, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, শেখ সাইফুল ইসলাম, কামরুজ্জামান রকি, হিরোক হোসেন, বেলাল হোসেন, আরিফুল ইসলাম বকুল প্রমুখ।