ঈশ্বরদীতে ৩ নারী মাদক বিক্রেতা আটক, হেরোইন উদ্ধার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ তিন নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ মে) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।

আটককৃত নারীরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার নুরমহল্লা এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রূপালী বেগম (৩৩),ফতেহমোহাম্মদপুর এলাকার মানিক হোসেনের স্ত্রী শেফালী বেগম (৪৫) এবং পিয়ারাখালী এলাকার আব্দুল মজিদের স্ত্রী রাবেয়া খাতুন রাবী (৪০)।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেনআটকদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা জেল থেকে জামিনে মুক্ত পাওয়ার পর আবারও মাদক বিক্রি শুরু করে।

তিনি বলেনমঙ্গলবার পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদীর নুরমহল্লা,ফতেহমোহাম্মদপুর নিউকলোনি ও পিয়ারাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেনআটক আসামিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মামলা নথিভুক্ত করে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।