তানজিল মিজান,পাবনাঃ
পাবনা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে উপজেলার প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচির উপকারভোগীর মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক এবং পল্লী সমাজসেবা কার্যক্রমের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের নগদ অর্থ বিতরণ করা হয়।
উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারোফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা।
উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উচ্চতর স্তরে ২জন, উচ্চমাধ্যমিক স্তরে ৬ জন, মাধ্যমিক স্তরে ১৭ জন এবং প্রাথমিক স্তরে ৪১ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির চেক তুলে দেয়া হয়।
উপবৃত্তির চেক বিতরণ শেষে পল্লী সমাজসেবা কার্যক্রমের সুদমুক্ত ঋণের বাংগাবাড়িয়া ও হামচিয়াপুর দুটি গ্রামে ৪,০০,০০০/- টাকা বিনিয়োগ এবং চরঘোষপুর, বাবুল চড়া, ধর্মগ্রাম এবং গজমতিকুন্ডা গ্রামে ৮,৩০,০০০/- টাকা পুন:বিনিয়োগসহ সর্বমোট ১২,৩০,০০০/- টাকা বিনিয়োগ ও পুন:বিনিয়োগের অর্থ বিতরণ করা হয়।
