পাবনার বেড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার


এস.এম.জহুরুল হক,বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় খালু কতৃক ধর্ষিত হয়েছে হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন (১০)।

আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ মে) রাতে বেড়া পৌর এলাকার তেঘুরি গ্রামে।

পবিত্র শবে বরাতের রাতে রোমহর্ষক এই ধর্ষনের ঘটনায় পুলিশ ধর্ষক খালু আমিনুলকে (৩০) গ্রেফতার করেছে।

বেড়া থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন বেড়া পৌর এলাকার তেঘুরি গ্রামের ভ্যানচালক সাদ্দাম হোসেনের মেয়ে। পাশের বাড়ির কাজেম ফকিরের মেয়ে সাবিনার (২৫) কয়েক বছর আগে বিয়ে হয় একই উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে আমিনুলের সাথে। বিয়ের পর থেকে আমিনুল স্ত্রী সাবিনাকে নিয়ে শশুর বাড়িতেই বসবাস করে আসছিল। সম্পর্কে আমিনুল সাদিয়ার খালু।

গত মঙ্গলবার ১ লা মে পবিত্র শবে বরাতের রাতে আনুমানিক  ৮টার দিকে আমিনুল সাদিয়াকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে।

মানসিকভাবে বিপর্যস্থ সাদিয়া বাড়ির পাশে খালের পানিতে ঝাঁপ দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে যায়।

সে সময় আমিনুল ও সাবিনা খোঁজ-খবর নিতে  হাসপাতালে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে বেড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে আমিনুলকে আটক করে।

এদিকে প্রচুর রক্তক্ষরণের কারণে সাদিয়ার অবস্থার অবনতি হলে রাতেই তাকে পাবনা সদর হাপাতালে স্থানান্তর করা হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অমানবিক। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিমের পিতা সাদ্দাম হোসেন বাদী হয়ে বুধবার সকালে (২ মে) থানায় একটি ধর্ষণ মামলা দায়ের  করেছেন।