নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে এক অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় টেবুনিয়া ফলবাজারে আকুব্বর নামের এক লিচুর দোকানীকে পরিমানে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সেই সাথে ব্যবসায়ীদের প্রতি পবিত্র রমজান মাসে ক্রেতাদের ফাকি না দেয়ার অনুরোধ করেন।
