ঈশ্বরদীতে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। এসময় কুখ্যাত মাদক সম্রাট ইয়াবার ডিলার মুচি দুলাল(২৮) কে গুলিবিদ্ধ আবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে দুই শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ২৩শে মে দিবাগত রাত ১:৩০ মিনিটের দিকে ঈশ্বরদী ডাল গবেষনা ও তুত গবেষনার ফাকা রাস্তার জনৈক দিপু সরদারের পরিত্যক্ত গোডাউনের সামনে (ঈক্ষু গবেষনার সামনের) এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
গ্রেফতারকৃত গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন জয় ওরফে মুচি দুলাল ঈশ্বরদী পৌরশহরের মাহাতাব কলোনীর মৃত অাব্দুল মান্নান শেখের পুত্র।
সে অর্ধ ডজনের অধিক মামলার অাসামী। মাদক, চাদাবজি, ছিনতাই ,মারামারি সব অপরাধেই সে সিদ্ধহস্ত। দুলাল ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রনি'র ঘনিষ্ঠ সহযোগী।
সে অর্ধ ডজনের অধিক মামলার অাসামী। মাদক, চাদাবজি, ছিনতাই ,মারামারি সব অপরাধেই সে সিদ্ধহস্ত। দুলাল ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রনি'র ঘনিষ্ঠ সহযোগী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, গোপন সূত্রে জানা যায় যে ঈশ্বরদীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুলাল ওরফে মুচি দুলাল বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঈশ্বরদী তুত গবেষনার ফাকা নির্জন রাস্তা দিয়ে যাবে।
![]() |
| ছবিঃ হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন পুলিশ সদস্য |
দীর্ঘসময় অপেক্ষার পর রাত প্রায় ১:৩০ এর দিকে দুই জন লোক হেটে অাসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হঠাৎ ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত দৌড়িয়ে পালাতে চেষ্টা করে।
এসময় পুলিশ পুলিশ অাক্রান্ত হয়ে গুলি চালায়, ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মুচি দুলাল কে গ্রেফতার করে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ পিচ ইয়াবা, বিস্ফোরিত ককটেলের অালামত ও পলাতক অপরাধীদের ফেলে যাওয়া কয়েক জোড়া স্যান্ডেল উদ্ধার করে।
আহত অবস্থায় পুলিশ কনস্টেবল মিজানুর, মুশিহাব ও রকিব এবং গুলিবিদ্ধ মুচি দুলালকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

