পাবনা প্রতিনিধিঃ
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা হলো পাবনা প্রেসক্লাবের গৌরবময় ৫৭ বছর পুর্তি ও ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ শনিবার (০৫ মে) উপলক্ষে পাবনা প্রেসক্লাবের সামননে থেকে সাংবাদিক, সুধীজন ও প্রসাশনের কর্মকর্তাদের অংশগ্রহনে একটি বর্নাট্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান শড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি আধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অথিতি হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসকক্লাবের প্রতিষ্ঠাতা সহ- সম্পাদক প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম লাল।
জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও পাবনা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল হামিদ মাষ্টার
স্বাগত বক্তব্য দেন, প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন। ক্লাবের সহ- সভাপতি কামাল আহমমেদ সিদ্দিকির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতিন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, পাবনা কলেজ অধ্যক্ষ জু হা মো: আতিকুল্লাহ।রানা প্রপার্টজ এন্ড ডেভেলপারস লিমিটেডের ব্যাবস্থাপনা রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, সরকারি মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালেক মিঠু, কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শেখ তৌফিক হাসান,আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, চাটমোহর প্রেসক্লাবের পক্ষে রাজিউর রহমান রুমী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রেসক্লাব হলো পাবনা প্রেসক্লাব। যার ঐতিহ্য ও আদর্শ এখনো অটুট।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাবনা প্রেসক্লাবের সাংবাদিকরা। অনেকে কারাবরনও করেছেন। অনেক বড় বড় আর্জন রয়েছে এখানকার সাংবাদিকদের।
তারই ফলশ্রুতিতে এ বছর একুশে পদক লাভ করেন পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ,প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক রনেশ মৈত্র। পুরষ্কার পেয়েছেন প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক।
তাই প্রেসক্লাবের অতীত ও ঐতিহ্য আগামীতেও ধরে রাখার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে কেক ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় সুধীজনদের। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


