শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে- অধ্যাপক আবু সাইয়িদ


সাঁথিয়া প্রতিনিধিঃ
আতাইকুলা স্কুল মাঠে সাবেক তথ্যমন্ত্রী ও আ.লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদের জনসভায় জনসমুদ্রে রূপ নেয়। আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, কৃষকলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে।
আজ মঙ্গলবার ৮ ই আতাইকুলায় অধ্যাপক আবু সাইয়িদের আগমন উপলক্ষে শেখ হাসিনা মঞ্চের  উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন অধ্যাপক আবু সাইয়িদ।
অধ্যাপক আবু সাইয়িদ বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরেন। তিনি জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে। বর্তমান সরকারের আমলে বাংলদেশে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে বেড়া সাথিয়া থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সভায় বেড়া সাথিয়া উপজেলার আ.লীগের সকল সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।