বার্তাকক্ষঃ
অবশেষে পাবনার বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা তাহেজ সসরকার কে জাতীয় পতাকার স্থলে চাটাই দিয়ে মুড়িয়ে গার্ড অব অনার নিয়ে দাফনের সঙ্গে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।
মন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার লাশ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের স্থলে চাটাই দিয়ে মুড়িয়ে দাফন করা হয়েছে।
এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
মুক্তিযোদ্ধার এহেন অসম্মানজনক দাফনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
উল্লেখ্য পাবনার বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা তাহেজ সরকার গত ১৮ ই মে ইন্তেকাল করেন। পরদিন ১৯শে মে বেড়া কেন্দ্রীয় ঈদগাহ মঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের ছেলে মিলন সংবাদমাধ্যমকে জানান, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তার ভারত এবং বাংলাদেশের দুটি সনদ পত্র আছে।
বেড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ইসহাক আলী ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদা দিতে দেয় নি। ইসহাক আলী গোটা মুক্তিযোদ্ধাদের অমর্যাদা করেছে। আমি তার বিচার চাই।
মিলন আরো বলেন, রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিন বার ফোন দিয়ে জানতে চাই যে গার্ড অব অনার দেওয়ার সব কিছু ঠিক আছে কি না ,জবাবে ইউএনও বলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সব ব্যবস্থা করেছে। আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক আছে। কিন্তু বাস্তবে পূণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় নি।
বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ইসহাক আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা একটা ভুল হয়েছে এ নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন?
বিষয়টি তুলে ধরে ২০শে মে আমাদের "পাবনাটাইমস" অনলাইনে "বেড়ায় মুক্তিযোদ্ধাকে দাফনে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদা না দেয়ার অভিযোগ" শিরোনামে সংবাদটি প্রকাশ করা হলে পরে তা ছড়িয়ে পড়ে।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ টি প্রকাশিত হলে বিভিন্ন মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। দাবী ওঠে দোষীদের বিচারের।
এর পেক্ষিতে বিষয়টি তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে বলে ঘোষনা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
