আজ বৃহস্পতিবার ১০ মে সকালে উপজেলার ডেঙ্গারগ্রাম ত্রিমোহনীর কৃষক রেজাউল খানের লাশ তার বাড়ির পাশের কলাবাগান থেকে উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অরবিন্দ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেজাউলের একটি ধানকাটা শ্রমিকের দল রয়েছে। সে নিজে সেই দলের সর্দার।
কিছুদিন পুর্বে তিনি তার দলের শ্রমিকদের নিয়ে সিলেট গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। সে গত ৩ দিন পুর্বে বাড়ি ফিরে আসেন। গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি।
রাতভর তাকে পরিবারের লোকজন খোজাখুজি করেও পায়নি। সকালে বাড়ির পাশের একটি কলাবাগানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধানকাটা পারিশ্রমিকের টাকা নিয়ে বিরোধের জেরেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।