ভাঙ্গুড়ায় গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১টি গাঁজা গাছসহ আয়নুল হক (৫০) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার ১৯ই মে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা গাছ সহ তাকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। 

আয়নুল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, আয়নুল হক তার বাড়ির আঙিনায় গাঁজা চাষ করেছিলেন। 

পুলিশ সদস্যরা গোপনে এ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় বাড়ির আঙিনা থেকে ৬ ফুট উচ্চতার ১ টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

সম্প্রতি ওই এলাকায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী