পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাসদের মহান মে দিবস পালন


পাবনা প্রতিনিধিঃ
মহান মে দিবস পালন উপলক্ষে পাবনা জেলা জাসদ এর উদ্যোগে আজ মঙ্গলবার ১ মে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। 

সকাল ১১ টায় রাধানগর মজুমদার পাড়ায় জেলা জাসদ কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করা হয়।

পরে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা।

জাসদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ নাজমুল কাবী শিন্টু'র পরিচালনায় সভায় বক্তব্য দেন, পাবনা জেলা জাসদের সিনিয়র সহ সভাপতি আল মাহমুদ নিটু,  পাবনা জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক ও পাবনা  পৌর জাসদের সভাপতি নূর উজ জামান খোকন।

পাবনা সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব, পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম আরিফ।

পাবনা জেলা জাসদের সহ সম্পাদক ও জেলা যুব জোটের সভাপতি মোঃ সাইদুর রহমান পিন্টু, পাবনা জেলা জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আকরাম হোসাইন, পাবনা জেলা জাসদের সহ সম্পাদক রেজাউল করিম শেখ ও আরিফুল ইসলাম প্রমুখ।