আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় শিক্ষার মানোন্নয়ন হয়েছে- এমপি প্রিন্স


মিজান তানজিল,নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় শিক্ষার মানোন্নয়ন হয়েছে।

দেশের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। এই সমস্ত  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই বিগত দিনে বিএনপি সরকার বহুদিন ক্ষমতায় থাকলেও শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা গ্রহন করতো।অনুন্নত ছিলো শিক্ষা ব্যবস্থা।  

বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মানউন্নয়নে নির্মান করা হয়েছে নতুন নতুন ভবন। এখন আর শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পড়াশুনা করতে হয় না। 

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীরা যেন অবহেলিত হয়ে পড়ে না থাকে সে জন্য সরকার বিভিন্ন কোর্সে প্রশিক্ষন দিয়ে নারীদের স্বাবলম্বী করে তুলছে।

গতকাল মঙ্গলবার ১৫ই মে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ২৫ নং কোলাদী সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এক অভিবাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। 

এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম,ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোস্তাফিজুর রহমান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম খাঁ

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, আওয়ামীলীগ নেতা হিরক হোসেন, সাবেক ছাত্রনেতা ফিরোজ খান সহ শিক্ষক অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।