ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে সোমবার ১৪ই মে সকাল ১১টায় সলিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সলিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
আমন্ত্রিত অতিথি আলম মোহাম্মদ, সাইদার রহমান বিশ্বাস, আঃ কুদ্দুস বিশ্বাস, আঃ করিম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্হিত ছিলেন ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ১,৫৮,০৯,৪০০/= ( এক কোটি আটান্ন লক্ষ নয় হাজার চারশত) টাকার খসড়া বাজেট উপস্হাপন করেন ইউপি সচিব ইসমাঈল হোসেন। বাজেট সভা পরিচালনা করেন ইউপি সদস্য নুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা
