ঈশ্বরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু



ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে জানা যায়, এই ঈশ্বরদী পোরসভার ২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৫ হাজার ৩৮৩ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৩৯ ও নারী ভোটার রয়েছেন ২ হাজার ৭৪৪ জন।

নির্বাচন সুষ্ঠু হওয়ার ধারণার পেছনে এখন পর্যন্ত বড় ধরনের সংঘাত না হওয়াকে কারণ মনে করছেন স্থানীয় লোকজন। 
 
নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে এপ্রিল থেকে। কিন্তু এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উল্লেখ করার মতো কোনো সংঘাত-সহিংসতা হয়নি। 
 
ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত- রেজাউল করিম নান্টু (উঠ পাখি), পার্থ প্রতিম দাস (ব্লাক বোর্ড),  বিএনপি সমর্থিত- আবুল কালাম রনা (ডালিম),মনিরুল ইসলাম সাবু (পাঞ্জাবী) ও স্বতন্ত্র  আরিফুজ্জামান সিজান (পানির বোতল) লড়ছেন।
 
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।