সুজানগরে সাতবাড়ীয়া গণহত্যা দিবস পালিত


বার্তাসংস্থা পিপঃ
আজ ১২ মে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া গণহত্যা দিবস।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় সাতবাড়িয়া ইউনিয়নের নিরীহ নিরপরাধ মানুষের উপর সশস্ত্র - হামলা চালিয়ে গণহত্যা করে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, সুজানগর উপজেলার মধ্যে সাতবাড়ীয়া ইউনিয়ন ছিলো মুক্তিযোদ্ধাদের অন্যতম

১২ মে হানাদার বাহিনী সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া, নিশ্চিন্তপুর,  সাতবাড়ীয়া, নারুহাটি, কন্দর্পপপুর,  সিন্দুরপুর,  হরিরামপুর,ভাটপাড়া এবং গুপিনপুরসহ ১৫/২০ টি গ্রামে সশস্ত্র হামলা চালায়।

তারা এদিন সকাল থেকে সন্ধা রাত পর্যন্ত ওই সকল গ্রামে হামলা চালিয়ে মহির উদ্দিন, ফকোর উদ্দিন, সমির  সাহা, ওয়াজেদ আলী,  গোপাল শেখ,  অসিত সাহা,  খিতিশ সাহা, বাসুদেব বিশ্বাস, চেতনা শেখ, আব্দুল কুদ্দুস, সেকেন্দার আলীসহ নানা অজানা প্রায় ৫ থেকে ৬শ' নিরীহ নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে।

পাশাপাশি হানাদার বাহিনী গোটা ইউনিয়নে ব্যপক লুটপাট,  ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

স্বাধীনতার পর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীরা ১২ মে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে।

দীর্ঘদিন পরে হলেও  গণ হত্যায় নিহতদের স্মরনে সাতবাড়ীয়া মমহাবিদ্যালয় মাঠে ৭১ ফুট উচ্চতায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।