ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় স্বামীর অত্যাচার সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহত গৃহবধুর নাম মুন্নি খাতুন(২৭)। তিনি পাকশী ইউনিয়ন রূপপুর ফন্টু মার্কেট এলাকার রেজাউল ইসলামেরস্ত্রী। তাঁর একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে)৭টার দিকে উপজেলার চরমিরকামারী পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে রেজাউল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাঁকে মারধর করতেন।
দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবে না ভেবে সব নির্যাতন মুখ বুজে সহ্য করতেন। কোন উপায় না পেয়ে মুন্নি বর্তমানে তার বাবা মায়ের সাথে সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে বসবাস করছেন।
নিহতের স্বামী রেজাউল ফটোশপে (কম্পিউটার অ্যাপলিকেশন সফটওয়্যার) নগ্ন ছবি এডিট করে ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিতে থাকে।
এক পর্যায়ে মুন্নি প্রায় মানসিক বিকারগ্রস্ত হয়ে সবার অগোচরে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দেয়।
বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা। পরে ঈশ্বরদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
