আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার রাজনৈতিক প্রতিহিংসায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৪ঠা মে দিবাগত রাতে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রাম যুবলীগ নেতা মিলন মন্ডলের মাছের খামারে।
খোজ নিয়ে জানা যায়, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন মন্ডল পাবনা-৪ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি সাবেক সংসদ সদস্য পাঞ্জাব বিশ্বাসের পক্ষে কাজ করায় দীর্ঘদিন ধরেই ঐ এলাকার কিছু ব্যাক্তি যারা পাঞ্জাব বিশ্বাসের জনপ্রিয়তার ঈর্শান্বিত হয়ে মিলন মন্ডলকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে।
ধারনা করা হচ্ছে মিলন কে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতে ও পাঞ্জাব বিশ্বাসের কর্মীদের ভয়ভিতি প্রদর্শন করে দলছুট করার প্রয়াসে এই ঘৃন্য কাজ সংঘটিত হয়েছে।।
ঘটনায় ক্ষতিগ্রস্থ মিলন মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় আমি শনিবার ৫ই মে সকালে মাছের খামারে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে এক শ্রেণীর লুটেরা মহল যারা ইতিপূর্বে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। আমি পাঞ্জাব বিশ্বাসের পক্ষে নির্বাচনী কাজ করায় তারা রাজনৈতিক প্রতিহিংসাবশত এই কাজ করে থাকতে পারে বলে ধারনা করছি। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস পাবনাটাইমস কে বলেন মিলন মন্ডল আমার সন্তান সমতুল্য। মিলন মন্ডলের পুকুরে বিষ প্রয়োগ ৪/৫ লক্ষ্য টাকার ক্ষতি করেছে দূর্বৃতরা , আমার আরেক সন্তানতুল্য কর্মী খাইরুলকে প্রাণনাশের হুমকি দিয়েছে । আমি এ সকল ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানাচ্ছি।
এইদিকে ঘৃন্য এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলেই এই জঘন্যতম কাজের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
