নিজস্ব প্রতিনিধি:
পাবনার টেবুনিয়ায় কৃষি খামার ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার ১ লা মে সকালে বিএডিসির কৃষি ফার্ম,বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র, ডাল ও তৈলবীজ খামারের শ্রমিকেরা বিশাল এক বর্ণাঢ্য র্যালী বের করে।
এতে প্রধান অতিথি হিসেবে র্যালীর নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর সভাপতি প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা ম.জয়নুল আবেদীন।
র্যালীটি টেবুনিয়া বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হতে বের হয়ে পাবনা ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া বাজার প্রদক্ষিন করে সিডগোডাউনস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। সবাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ম.জয়নুল আবেদীন।
এসময় তিনি ১৮৮৬ সালের আমেরিকার শিকাগো শহরের আট ঘন্টা কাজের দাবীতে সমাবেশে নিহত ১১ শ্রমিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের ত্যাগের কারনেই আজ আমরা ৮ ঘন্টা কাজের সুযোগ পেয়েছি। বিশ্বের উন্নয়নের মুল কারিগর হলো শ্রমিক।
এসময় অন্যান্যর মাঝে বক্তব্য দেন কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক দিয়ানত আলী,বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, সাধারন সম্পাদক বকুল হোসেন প্রমুখ।

