ঈশ্বরদীতে শিশুধর্ষন চেষ্টার অভিযোগে শ্রমিক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে ১০ বছরের এক স্কুলছাত্রী শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ঈশ্বরদী রিক্সাভ্যান সমবায় সমিতির সভাপতি বাদশা মন্ডলকে(৪৫) গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

অভিযুক্ত বাদশা মন্ডল ঈশ্বরদীরর সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত অাঃগনি মন্ডলের ছেলে।  তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

জানা যায়, ঈশ্বরদী পৌর শহরের পশ্চিমটেংড়ী, কাচারীপাড়া এলাকায় গতকাল সোমবার ২৩শে এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট পড়ে কাচারীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে অভিযুক্ত বাদশা ঐ স্কুল ছাত্রীকে  ধর্ষনের চেষ্টা চালায়। 

এসময় ধস্তাধস্তিতে মেয়েটির জামা ছিড়ে গেলে সে সাহায্যের জন্য  চিৎকার করে।  

তার চিৎকারে আসেপাশের লোকজন ছুটে এলে বাদশা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধরে নিয়ে এসে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

গনপিটুনিতে গুরুতর আহত বাদশাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ পত্র দিয়েছেন।