ঈশ্বরদীর ছাত্রলীগ নেতা পিন্টু হত্যা মামলার ১ আসামী গ্রেফতার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টু হত্যা মামলার আসামী ইমন (২২) কে  গ্রেফতার করেছে পুলিশ

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) ইমনকে পাকশী ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে।  সে সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুল গণির ছেলে

পুলিশ সূত্রে জানা যায়ছাত্রলীগ নেতা পিন্টু হত্যা সঙ্গে জড়িত এমন অভিযোগের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করে পাবনা আদালতে হাজির করা হয়।  আদালতে বিজ্ঞ বিচারকের নির্দেশক্রমে তাকে কারাগারে পাঠানো হয়েছে

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেনইমনকে গ্রেফতারের পর আদালতের হাজির করা হয়। 

ইমন আদালতের বিজ্ঞ বিচারকের নিকট জবানবন্দি প্রদান করেছেন। এই হত্যাকান্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রাখা হচ্ছে

উল্লেখ্যদলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে গত ১ এপ্রিল রূপপুর মোড়ে প্রকাশ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় পিন্টুকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা  ২ এপ্রিল ভোরে সে মারা যায়  

এঘটনায় ২ এপ্রিল রাতে কথিত ছাত্রলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনিকে প্রধান আসামী করে পিন্টুর বাবা আব্দলু আজাদ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন