পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহঃস্পতিবার ২৬শে এপ্রিল গ্রাম আদালতের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহঃস্পতিবার ২৬শে এপ্রিল গ্রাম আদালতের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্লিষ্ঠরা জানান, পাবনায় গ্রাম পর্যায়ে বিরোধ মিমাংসায় জনপ্রিয়তা পেয়েছে গ্রাম আদালত। স্বল্প খরচে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হওয়ায় এ আদালতের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা ও আগ্রহ বাড়ছে।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক সালমা খাতুন ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।
এ সময় বক্তারা গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করণের পরামর্শ দেন।
পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক বছরে পাবনায় গ্রাম আদালতে দায়ের হওয়া ১১৮২টি দেওয়ানী ও ফৌজদারী মামলার ৯৪৭টিই নিষ্পত্তি হয়েছে।
বিচারিক আদালতের মামলা জট নিরসন ও জনভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন তারা।
