নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার টেবুনিয়ায় সরকার ঘোষিত চাকুরি নিয়মিতকরণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএডিসি কৃষিফার্ম শ্রমিকেরা।
আজ মঙ্গলবার ২৪শে এপ্রিল বিকালে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আহবানে বিএডিসির কৃষি খামার বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র, ডাল ও তেল বীজ খামারসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের চাকুরি কৃষি মন্ত্রনালয়ের নিয়মিতকরণ আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে এই শ্রমিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পাবনা ঈশ্বরদী মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকেরা কৃষিফার্ম শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, টেবুনিয়া কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: হালিম, সাধারণ সম্পাদক দিয়ানত আলী, বীজ প্রকৃয়াজাতকরন কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন প্রমুখ।
এসময় বক্তারা কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বিএডিসি তে কর্মরত শ্রমিকদের চাকুরী নিয়মিত করন দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
তারা আরোও বলেন, মন্ত্রনালয় নির্দেশনা দেওয়ার পরেও কেন এই আদেশ বাস্তবায়ন করা হচ্ছে না তা সুস্পষ্ট নয়।
আগামী ১৪ই মে এর মধ্যে দাবী বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান বক্তারা।
