সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগর উপজেলার ভায়না গ্রামে ২ শিশুর (মামা ভাগ্নে) রহস্যজনক
মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার ৮ই এপ্রিল সন্ধ্যায় ভায়না গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে দিপু
হাসান (১০) ও পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের রবিউল
ইসলাম রবির ছেলে আবির হোসেন রোহান (৭) কে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না।
পরিবারের লোক জন অনেক খোজা খুজির পর নির্জন এক পুকুরে সন্ধ্যায় তাদের লাশ
ভাসতে দেখে সেখান থেকে দিপু ও রোহানের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
আত্বীয়স্বজনের দাবী নিহত দিপু ও রোহানের শরীরে আঘাতের চিহৃ ছিলো। তাদের বক্তব্য দিপুর
গলায় একটি স্বর্ণের চেইন ছিলো, চেইনটি নিহত দিপুর গলায় পাওয়া যায়নি। তাদের
পায়ের ছেন্ডেল গুলো অন্য পুকুরের পাড়ে পাওয়া যায়। তাদের ধারনা কেউ শিশু দুটিকে হত্যা করে চেইনটি চুরি করে নেয়।
উল্লেখ্য দিপু ও রোহান
মামা-ভাগ্নে, রোহান দিপুদের বাড়ীতে বেড়াতে এসেছিলো বলে জানা যায়।
