বার্তাকক্ষঃ
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমি মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা (মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার ৮ই এপ্রিল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়।
দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
