ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
গতকাল সোমবার (০২ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে ভাঙ্গুড়া বড়ালব্রীজ স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুটো পা-ই হারালেন রজু আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ।
গতকাল সোমবার (০২ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে ভাঙ্গুড়া বড়ালব্রীজ স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুটো পা-ই হারালেন রজু আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ।
হতভাগা এই বৃদ্ধ উপজেলার নৌবাড়িয়া গ্রামের মৃত বাছের আলীর পুত্র। তিনি ঢাকা থেকে চোখের ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আগত দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান একপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে আসলে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ওই বৃদ্ধ। এ সময় নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে ট্রেনের নিচে পড়ে গেলে দুখানা পা কেটে পড়ে যায়।
এরপর ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধরনা করা হচ্ছে, বড়াল ব্রীজ স্টেশনে দ্রুতযান একপ্রেস ট্রেনের যাত্রা বিরতি নেই কিন্তু রজু আকন্দের বাড়ি ভাঙ্গুড়ায় হওয়ায় বড়াল ব্রীজ স্টেশনে নামার চেষ্টা করতে গেলে এই দুর্ঘটনার স্বীকার হন তিনি।
এবিষয়ে বড়াল ব্রীজ স্টেশনের বুকিং সহকারি মেহেদী আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে দু’পা কাটা পরে ওই বৃদ্ধর।
