পাবনার ভাঙ্গুড়ায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরন


এস,এম জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ  
পাবনার ভাঙ্গুড়ায় ৩৩ জন দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন আজ সোমবার ২৩শে এপ্রিল উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন। 

এতে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১২ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক সংসদীয় এলাকা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মোট ৩৩ জন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। 

এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের টাকা পেয়ে আনন্দ আপ্লুত হন চেক গ্রহীতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সম্পাদক রমজান আলী খান, দপ্তর সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম, 

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল আলম, 

উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দিন খান প্রমুখ।