বিনা টিকিটে ট্রেন ভ্রমণ দেড়লাখ টাকা জরিমানা আদায়




 
ঈশ্বরদী প্রতিনিধিঃ
বিনা টিকিটে ভ্রমণের দায়ে তিনটি ট্রেনের ৪শ’ জন যাত্রীকে ভাড়াসহ দেড়লাখ টাকা জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।


বৃহস্পতিবার  (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ অর্থ আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

ট্রেন তিনটি হলো, রাজশাহী-ঢাকা-রাজশাহী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩-৭৫৪), খুলনা-ঢাকা-খুলনা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩-৭৬৪) ও সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫-৭৭৬)।

জরিমানা আদায় প্রসঙ্গে পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ টিকিট না কাটায় জরিমানা বাবদ ৫০ হাজার টাকা এবং ভাড়া বাবদ ১ লাখ টাকা আদায় করা হয়েছে। 

এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা।