পাবনায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা জেলায় বাংলা নতুন বছর ১৪২৫ বরণ করে নেয়া হয়েছে। বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ শনিবার বাংলা বর্ষপঞ্জীর প্রথম দিন। ভোরের আলো ছড়িয়ে শুরু হল বাংলা নববর্ষ ১৪২৫। নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ ছিল পুরো দেশ। 

প্রাণের এ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ছিল পাবনাবাসীও। বাঙালিয়ানা আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্প্রীতির শহর পাবনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে পাবনায় পহেলা বৈশাখের উৎসব আমেজ।

শান্তিপূর্ণ ভাবে বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করছে পাবনাবাসি প্রতি বছরের ন্যায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এবারও আয়োজন করা হয় ‘রুচি বৈশাখী উৎসব”। 

সকাল ৮টায় পাবনার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চ থেকে বের করা হয় নববর্ষের বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে নেতৃত্ব দেন স্কয়ার টয়লেট্রিজ এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

পরে সকাল সাড়ে ৮টায় এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ওপেন কনসার্ট। এ ছাড়া বাংলা নববর্ষকে বরণ করতে,পাবনা জেলা প্রশাসন, রত্নদ্বীপ রির্সোট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ড্রামা সার্কেল, পাবনা সাংস্কৃতিক পরিষদ, পাবনা সংস্কৃতি কেন্দ্র, বৌটুবানি পাঠশালা এবং ওসাকাসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

হৃদয় নাচে বৈশাখী সাঁজে’ এই প্রতিপাদ্যে পাবনা সেঁজেছিল অপরুপ সাজে। প্রতিবছরের এই দিনটির জন্য অপেক্ষা করে পাবনার মানুষ। সকাল থেকেই নানা রঙের পোষাক পরে বিভিন্ন বয়সের মানুষ ভীড় জমায় এডওয়ার্ড কলেজ মাঠে। প্রায় সাড়ে তিন ঘন্টার এই ওপেন কনসার্ট উপভোগ করেন লক্ষাধীক মানুষ। যা পাবনার মানুষের সবচেয়ে সাংস্কৃতিক বড় বিনোদন হিসেবে গন্য হয়ে থাকে।

এ উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। বসানো হয়েছিল র‌্যাব পুলিশের বিশেষ চেকিং। এডওয়ার্ড কলেজ মাঠে তৈরি করা হয় বিশাল মঞ্চ। এদিন বিকেলে পাবনার বিভিন্ন পার্ক দর্শণার্থী স্থান ঘুরে দেখা যায়, প্রিয় মানুষ এবং আত্বীয় স্বজনদের সাথে অনেকেই এসেছে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করার জন্য বিশেষ করে পাবনায় নির্মানাধীন রেলস্টেশন, রাসেল পার্ক, শিলাইদাহ ঘাট, পাবনা মানসিক হাসপাতাল পাকশী পদ্মাতীরে মানুষের উপচে পড়া ভীড়।

এবারের কনসার্টে এ সময়ের জনপ্রিয় লোব সংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন, কন্ঠশিল্পী প্রীতম হাসান, রকষ্টার শুভ, কর্নিয়া ও ম্যাজিক বাওলিয়ানার শিল্পীবৃন্দ। এ ছাড়া নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহ্যাব ও তার দল।

আয়োজক স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, পাবনাবাসী প্রতি বছর রুচি বৈশাখী উৎসবের জন্য অপেক্ষা করে। এটি এখন পাবনাবাসীর প্রাণের উৎসবে পরিনত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠঅন উপভোগ করে।

পাবনার জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনসহ পাবনার অনেক সংগঠন বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম বলেন, জনসাধারণ যাতে বাংলা নববর্ষ সুন্দরভাবে পালন করে সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রানের এই উৎসব বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি এমনটাই আশা সকলের।