পাবনা প্রতিনিধিঃ
পাবনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী জোন পর্যায়ের ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা’।
পাবনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী জোন পর্যায়ের ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা’।
আজ মঙ্গলবার সকালে পাবনা পুলিশ লাইন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার জিহাদুল কবির।
প্রতিযোগিতায় দু’টি গ্রুপে রাজশাহী বিভাগের ৮টি দল অংশগ্রহণ করছে। আজ উদ্বোধনী দিনের প্রথম খেলায় পাবনাকে হারিয়ে জয়লাভ করে জয়পুরহাট জেলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামীমা আক্তার প্রমুখ।
