চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে রেলস্টেশনে খাবার হোটেলে অস্বাস্থকর পরিবেশে খাবার সংরক্ষন ও বিক্রি করার অপরাধে ৩ হোটেল মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার ২৮ শে এপ্রিল সকালে রেলস্টেশন সংলগ্ন ভাই বোন রেষ্টুরেন্টে ৪ হাজার, জাহিদুল ইসলামের ২ হাজার ও হায়দার হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটমোহর রেলস্টেশন সংলগ্ন এসকল হোটেলে দির্ঘদিন যাবৎ অস্বাস্থকর পরিবেশে খাবার সংরক্ষন ও পরিবেশন হয়ে আসছিল। যা বড় ধরনের দন্ডনীয় অপরাধ।
ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ২৬৯ ধারায় উক্ত তিন হোটেলে অভিযান চালিয়ে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভ্রামামান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার।
এসময় তার সাথে স্যানেটারী ইনেসপেক্টর এস এম আসলাম হোসেন ও চাটমোহর থানার উপ-পরিদর্শক অর্জুন কুমার মজুমদার সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
