পাবনা প্রতিনিধিঃ
উপমহাদেশের চলচিত্র অঙ্গনের মহানায়িকা সূচিত্রা সেনের ৮৭তম জন্মবার্ষিকী তার জন্মস্থান পাবনায় আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে পাবনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপনে নানা কর্মসূচি নেয়
জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। শুক্রবার
৬ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পাবনা সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলার শিল্পীরা। পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় সকাল ১০টা থেকে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।