ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে বজ্রপাতে অজ্ঞাতপরিচয় (৩৩) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট (পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের পানির পাম্প) এলাকায়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ এপ্রিল) সকালে ওই ব্যাক্তি পদ্মা নদীতে মাছ ধরতে যান। এদিন সকালে হটাৎ কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পাকশী পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যু মামলা হবে। এছাড়া মরদেহের পরিচয় না জানা গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য পাবনা আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
