ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে
গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (৯ এপ্রিল) দুপুরে পৌরশহরের দড়িনারিচা মহল্লা
থেকে নাদিম (২২) গ্রেফতার করে পুলিশ। সে কাচারিপাড়া মোস্তফার ছেলে। বখাটে
নাদিমের স্ত্রী ও সন্তান আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সোমবার দুপুরে
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল হক স্যারের নেতৃত্বে
পুলিশ অভিযান চালিয়ে বখাটে নাদিমকে দরিনারিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, বখাটে নাদিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানান, রবিবার (৮ এপ্রিল) সকালে ছাত্রীটি প্রাইভেট পড়ার জন্য নিজ
মহল্লার রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় এক যুবক পেছন দিক থেকে রাস্তায়
প্রকাশ্যে তাকে জাপটে ধরে উত্ত্যক্ত করে। ছাত্রীটি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে।
এ সময় উপস্থিত মহল্লার এক গৃহবধূ ‘ধর ধর’ বলে প্রতিরোধের জন্য এগিয়ে এলে
বখাটে পালিয়ে যায়। ছাত্রীটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। ছাত্রীর মা
ঈশ্বরদী থানার ওসিকে বিষয়টি মুঠোফোনে জানান।
উল্লেখ্য, মেধাবী ছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় উত্যক্তের ঘটনাটি প্রথম
আলো ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করে।
আজ সোমবার কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় ছাপা হয় সংবাদ। সামাজিক যোগাযোগ
ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। বখাটেকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি
জানানো হয়। পুলিশও তৎপর হয়ে উঠে তাকে গ্রেপ্তারের জন। অবশেষে এলাকাবাসীর
সহযোগিতায় আজ দুপুরবেলা পুলিশের হাতে ধরা পড়ে বখাটে নাদিম।
