আটঘরিয়ায় বজ্রপাতে অগ্নিকান্ড ৫টি দোকান ভষ্মিভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি


আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে সৃষ্ট অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে গেছে।

আজ রবিবার ২৯শে এপ্রিল সকালে এই ঘটনাটি ঘটে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে।

প্রতক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক ৮ টার দিকে আকম্মিক বজ্রপাত শুরু হয়। এসময় আটঘরিয়া প্রেসক্লাব সংলগ্ন মার্কেটে বজ্রপাতের কারনে আগুন লেগে যায়। এতে ৫ টি দোকান সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।


অগ্নিকান্ডে ১ টি ষ্টেশনারী দোকানের ৩টি কম্পিউটার, ২ টি ফটোকপি মেশিন ও বিপুল পরিমান বইখাতা পুরে গেছে। সাইকেল শোরুম, অটোগ্যারেজ, মোটরসাইকেল গ্যারেজ ও চায়ের দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে বেশকিছু সাইকেল,সাইকেল পার্টস ও ১টি মটরসাইকেল। 

এই ঘটনায় আটঘরিয়া প্রেসক্লাবের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।