আজ পবিত্র শব-ই-মেরাজ


বার্তাকক্ষঃ
আজ শনিবার পবিত্র শব-ই মেরাজ। হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।

রাসূল (সা.) উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন, যে নামাজ মু'মিনের মেরাজস্বরূপ।

এমন নানা কারণে এ রাত খুব পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। 

যুগ যুগ ধরে এই দিনটিকে মুসলিম উম্মাহর বিশেষ দিন হিসেবে  ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করে আসছে বিভিন্ন দেশের মুসলমানগন।