পাবনায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে ১২ জন আহত


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে। 

শুক্রবার ৬ই এপ্রিল দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটেছে, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর গ্রামে।

আহতরা হলেন একই গ্রামের ইয়াকুব আলীর পক্ষের ইয়াকুব আলী(৮০),মাহাতাব(৫০),ছালেহা(৭০),আফতাব(৬৫),লিটন(৩০),বিশু(২৫),মসলেম(৬০),আশরাফুল(৩০),ইয়াছমিন(৪৫)।
আঃরহিমের পক্ষের রাসেল(২৭), রাজু (২৫), রাবেয়া খাতুন(৫০)। আহতরা সকলেই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

এদের মধ্যে মাহাতাব, ছালেহা ও বিশুর অবস্থা আশংকাজনক । ধারালো অস্ত্রের আঘাতে মাহাতবের পায়ের রক কেটে গেছে, বিশুর পেটের নিম্নাংশে গুরুতর যখম হয়েছে এবং ছালেহার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

জানা যায়, কিছুদিন আগে একই গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর পাশের জমির মালিক আঃ রহিমের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পাশের জমির মালিক আঃ রহিমের ভাগীনা খইমুদ্দিন জমি চাষাবাদ করেন। খইমুদ্দিন জমি চাষের একপর্যায় ইয়াকুব আলীর বাড়ির ভিটার কিছু অংশ দখল করে নেয়। এতে বাধা দিতে গেলে খইমুদ্দিন ও তার পরিবারের লোকজন ইয়াকুব আলীর উপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত আবুল কালাম আজাদ পাবনাটাইমস প্রতিনিধিকে জানায়, সংঘর্ষের ঘটনায় আহত উভয় পক্ষের মোট ১২ জন রোগীকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।