ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরীতে বিয়ের পরদিন সড়ক দূর্ঘটনায় সাগর কারিগর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিহত সাগর বক্তারপুর গ্রামের ফজল কারিগরের ছেলে।
গতকাল শুক্রবার ২৭শে এপ্রিল লক্ষীকুন্ডা ইউনিয়নের কামারপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে লাবনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গতকাল শুক্রবার ২৭শে এপ্রিল লক্ষীকুন্ডা ইউনিয়নের কামারপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে লাবনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আজ শনিবার সাগরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান চলছিলো। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।
দুপুরের দিকে সাগর তার অফিসের কয়েকজন কর্মকর্তার সাথে দেখা করতে বন্ধুর মোটরসাইকেলে চেপে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যাচ্ছিলেন।
এসময় সে বক্তারপুর বাজার সংলগ্ন এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইটবহনকারী পাওয়ার ট্রলিকে সজোড়ে ধাক্কা দিলে সংঘর্ষ হয়। এতে মোটরসাইলেটি দূমড়ে মুচড়ে যায় ও সাগর গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে সাগরের মৃত্যু হয়।
ভাগ্যের নির্মম খেলায় বিয়ের একদিন পরেই স্বামী হারা হয়েছেন নববধূ লাবনী। স্বামীহারা লাবনীর আহাজারিতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
সাগরের মৃত্যুর খবরে মূহুর্তেই আনন্দঘন বিয়ে বাড়ি ছেয়ে যায় শোকের ছায়ায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
