আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে আটঘরিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মোঃ সিরাজুল ইসলাম(২৫) । সে আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ শুক্রবার ২০ই এপ্রিল সকালে সিরাজুলের পায়ের চিকিৎসা করানোর জন্য তার বাবা আমজাদ হোসেন তাকে নিয়ে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। চাটমোহর ষ্টেশনে গিয়ে তারা ট্রেনে ওঠেন, ট্রেন ছাড়ার কিছুক্ষন পর সিরাজুল কে দেখতে না পেয়ে তার বাবা ছেলের খোজ করতে শুরু করেন এমন সময় তিনি জানতে পারেন সিরাজুল ট্রেনে কাটা পড়েছে।
চাটমোহর ষ্টেশনমাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজুল নামের ওই যুবক চাটমোহর ষ্টেশন সংলগ্ন নার্সারির পাশে ট্রেনে কাটা পড়ে। এতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিরাজুলের পারিবারিক দন্দ ছিলো এবং সে মানুষিকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পরিবারের কারো সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
