সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে এক স্কুল ছাত্রীকে অপহরণকালে অস্ত্রসহ ৮ অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী ও থানা পুলিশ।
এ সময়য় অপহরণকারীদের ব্যাবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়।
আটক অপহরণকারীরা হলো পাবনা সদর উপজেলার আতাইকুলা গ্রামের মনিরুল ইসলাম মনি(২০), বিপুল হোসেন(২১), বাবু হোসেন(২০), দুবলিয়া গ্রামের ফজলুল হকক(২১), শরীফুল ইসলাম(২১), কোলাদী গ্রামের রফিকুল ইসলাম(১৮),বালিয়াডাঙ্গী গ্রামের সান্টু হোসেন(১৯) ও চকদারপাড়া গ্রামের গোলাম মোস্তফা(১৮)
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এয়ারগান, দুটি চাপাতি ও একটি রামদা
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ১০/১২ জনের একতি সশস্ত্র অপহরণকারী দল উপজেলার বনকোল গ্রামের আব্দুল মান্নান খানের বাড়িতে প্রবেশ করে।
এসময় তারা মান্নানের নাম ধরে ডাক দিলে সে দরজা খুলে দেয়। অপহরণকারীরা দরজা খোলামাত্র ঢুকে মান্নানের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাসুমা আক্তার শিলাকে অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে তুলতে যায়।
এসময় পরিবারের অন্যান্যদের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে অপহরণকারী মনিকে আটক করে ও শিলাকে উদ্ধার করে।
সে সময় অন্য অপহরণকারীরা দুটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী বিষয়টি সুজানগর থানা পুলিশকে জানালে এস আই রেজাউল করিম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দলল থানার অদুরে ফকিরের মোড় নামকস্থান থেকে একটি মাইক্রোবাসসহ অন্য ৭জন অপহরণকারীকে গ্রেফতার করে।
এসময় অপর মাইক্রোবাসে থাকা ৩/৪ জন পালিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, পুলিশের তাৎক্ষনিক অভিযানের ফলে মুল অপহরণকারীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পলাতক অপহরণকারীদের গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় অপহরণ ও আস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

