ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনায় বিদ্যুতায়িত হয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার ২৯ শে এপ্রিল দুপুরে এ প্রকল্প এলাকার তিন নং গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ঈসমাইল এলাহী সঞ্জু (৩২)। সে চররূপপুর গ্রামের ফুটু মার্কেট এলাকার সাহেব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পের নির্মাণ শ্রমিক সঞ্জু প্রকল্পের ৩ নং গেট সংলগ্ন ফোরারার ডকে কাজ করছিলেন। এ সময় একটি পাম্প মেশিন সংযুক্ত করতে গেলে অকস্মাৎ বিদ্যুতায়িত হন তিনি।
গুরুত্বর আহত সঞ্জুকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু এটি একটি দূর্ঘটনা,তাই এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করে নি। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
