ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকান্ড, পুরে গেছে ২ টি বসতঘর

ফাইল ছবি
ঈশ্বরদী প্রতিনিধিঃ 
ঈশ্বরদীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অনুমানিক ২.৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

গতকাল বুধবার (২৫ এপ্রিল) উপজেলার রূপপুরে তিনবটতলা এলাকায় এই অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস পাকশী ইপিজেড (ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্টেশনের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার রূপপুর তিনবটতলা মোড়ের জনৈক বাবলু ফারাজির বাড়িতে আগুন লাগে। 

ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। এতে একটি টিনের তৈরি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।