ঈশ্বরদী প্রতিনিধিঃ
নববর্ষকে বরণ করতে ঈশ্বরদী উপজেলা খেলাঘর কমিটি প্রতিবারের মতো এবারও ঈশ্বরদী
খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিণার প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঐতিহ্য অনুযায়ী আজ শনিবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৬টায় সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো
এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক
যাক এসো এসো’
গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে খেলাঘরের নিজস্ব শিল্পীরা।
অনুষ্ঠানের উদ্বোধন
করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু।
এসময় তিনি সংস্কৃতি নিয়ে আবারও সবাইকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
