ঈশ্বরদীর চিহ্নিত মাদক ব্যবসায়ী অন্তর ইয়াবাসহ আটক


ঈশ্বরদী প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ী অন্তরকে ২৫ পিচ ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ এপ্রিল) রাতে পশ্চিম ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরী কাচারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

চিহ্নিত মাদক ব্যবসায়ীপৌরপাড়া এলাকার রফিকুলের ছেলে। সে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ীঅন্তর পুরো উপজেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। তার মাধ্যমেই বাইরে থেকে ঈশ্বরদী শহরে বড় বড় মাদকের চালান আসে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শুক্রবাররাতে তার একটি মাদকের বড় চালানপশ্চিম টেংরী কাচারী পাড়া এলাকায় আসবে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


গত বছরের শুক্রবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ জহুরুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেনঅন্তর ঈশ্বরদী উপজেলার শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেনএ ব্যাপারে থানায় মামলা হয়েছে।