ঈশ্বরদীতে বিপুল পরিমান দেশী মদ সহ ১ জনকে আটক করেছে র‍্যাব


ঈশ্বরদী প্রতিনিধিঃ
বিপুল পরিমান দেশী চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি দল।

শনিবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা এর একটি আভিযানিক দল স্কোয়াড কমান্ডার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে ঈশ্বরদী থানার মুলাডুলী বাজারস্থ “হামিদ স্টীল ফানির্চার” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ শহিদুল প্রামানিক (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে। র‌্যাব-১২ পাবনা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আটককৃত শহিদুল নাটোর জেলার বড়াইগ্রাম থানার পরানপুর গ্রামের মোঃ লুৎফর প্রামানিক এর ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শহিদুল পালানোর চেষ্টা করলেও শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তার নিকট থেকে রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল ও ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, এই আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আসছিলো।

আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।