ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল ২ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী থানা পুলিশের এস আই (উপ-পুলিশ পরিদর্শক) শাহীনের নেতৃত্বে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সরইকান্দি গ্রামের আবুল কালামের পুকুর পাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাবাসীর ধারণা, কে বা কারা যুবকটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেলারেল হাসপাতালে পাঠানো হবে।